গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের একটি বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার (২১ আগস্ট) বিরোধী একটি সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলার সময় মঠ ও আশপাশের এলাকায় শতাধিক মানুষ অবস্থান করছিলেন।

সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপের মুখপাত্র নওয়ে উ বলেন, একটি যুদ্ধবিমান থেকে গ্রামের বৌদ্ধ মঠের চত্বরে বোমা ফেলা হয়। এতে ১৪ জন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

স্থানীয়রা জানান, বৌদ্ধদের লেন্ট উপলক্ষে মঠটিতে এক সপ্তাহব্যাপী ধর্মীয় আয়োজন চলছিল। এ সময় মঠ ও আশপাশে শতাধিক মানুষ ছিলেন। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয়।

মিয়াউং টাউনশিপ সাগাইং অঞ্চলে অবস্থিত। এলাকাটি সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিবিসির বার্মিজ সার্ভিসসহ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমও হামলায় নিহতের সংখ্যা ১০ থেকে ১৪ জনের মধ্যে বলে জানিয়েছে।

হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির সামরিক সরকার বরাবরই দাবি করে আসছে, তারা কেবল বৈধ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে সামরিক অভিযান শুরু হলে বিরোধীদের একটি অংশ সশস্ত্র প্রতিরোধে যোগ দেয়। এরপর থেকে দেশটিতে প্রায় সর্বাত্মক গৃহযুদ্ধ চলছে।

সূত্র: আল-জাজিরা

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই