গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানে ৪০ শতাংশ শিশু খর্বকায়, অপুষ্টিতে বড় অর্থনৈতিক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৯ এএম ২০২৬
পাকিস্তানে ৪০ শতাংশ শিশু খর্বকায়, অপুষ্টিতে বড় অর্থনৈতিক ক্ষতি
ছবি

পুষ্টিহীনতার কারণে পাকিস্তানকে প্রতি বছর এক হাজার ৭০০ কোটি ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে

পাকিস্তানে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ শতাংশ শিশু খর্বকায়। ফলে দেশটির তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। পুষ্টিহীনতার কারণে পাকিস্তানকে প্রতি বছর এক হাজার ৭০০ কোটি ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, গর্ভকালীন সময়ে মা ও শিশুর পর্যাপ্ত পুষ্টির অভাব, শিশুকে খাওয়ানোর সঠিক পদ্ধতি অনুসরণ না করা, ঘন ঘন সংক্রামক রোগে আক্রান্ত হওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশ শিশুদের খর্বকায় হওয়ার প্রধান কারণ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বাজেটে অর্থসংকট দেখা দিলে শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোকে অনেক সময় সাময়িক পদক্ষেপ হিসেবে দেখা হয়। কিন্তু এর দীর্ঘমেয়াদি প্রভাব অত্যন্ত গভীর।

শৈশবে শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার ক্ষতি শুধু ব্যক্তির প্রাপ্তবয়স্ক জীবনেই সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে।

এই সংকট মোকাবিলা এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে ‘অ্যাক্ট ফর নিউট্রিশন’ শীর্ষক বৈশ্বিক প্রচার অভিযান ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ, পুষ্টি বিশেষজ্ঞ এবং পাকিস্তানের প্রাদেশিক সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন।

পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে ৪০ শতাংশের বেশি শিশু খর্বকায় হওয়ার পাশাপাশি প্রতি এক লাখ জীবিত শিশু জন্মে মাতৃমৃত্যুর হার ১৫৫ জন।

সম্মেলনের ঘোষণায় বলা হয়েছে, পাকিস্তান এখন এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে বর্তমান ধারা অব্যাহত রাখলে একটি পুরো প্রজন্মের সম্ভাবনা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে ভিন্ন ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগও রয়েছে।

দারিদ্র্য, মা ও শিশুর সঠিক খাদ্যাভ্যাসের অভাব, দুর্বল শাসনব্যবস্থা, অপ্রতুল বিনিয়োগ এবং জলবায়ুগত ঝুঁকি মোকাবিলা করে কার্যকর সমাধানে পৌঁছানোই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সানা/আপ্র/৩১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই