গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক ডলারে ২২ লাখ ইরানি রিয়াল, রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৪ এএম ২০২৬
এক ডলারে ২২ লাখ ইরানি রিয়াল, রেকর্ড দরপতন
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের মধ্যে ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। ফ্রি মার্কেটে এখন এক মার্কিন ডলারের বিপরীতে মিলছে প্রায় ২২ লাখ ইরানি রিয়াল। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ফ্রি মার্কেটের তথ্য পর্যবেক্ষণকারী দুটি ওয়েবসাইটে রিয়ালের এই রেকর্ড দরপতনের তথ্য পাওয়া গেছে।

মাত্র এক সপ্তাহেই ইরানি রিয়ালের মূল্য প্রায় ১০ শতাংশ কমেছে। এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এবং ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে ইরানি মুদ্রার মূল্য প্রায় অর্ধেকে নেমে যায়।

কুয়েতে ফের ড্রোন-মিসাইল হামলা

এদিকে কুয়েতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কুয়েতি সেনাবাহিনী।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে কুয়েতের সেনাবাহিনী জানায়, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে কুয়েতি সেনাবাহিনী সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তেহরান। ইরান কুয়েত, জর্ডান ও ইরাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

তবে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। এর মধ্যেই বৃহস্পতিবার কুয়েতে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও অর্থনীতিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে ইরানি মুদ্রার রেকর্ড দরপতন দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

ডিসি/আপ্র/০৩/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই