গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশি রোগী কমায় কলকাতার হাসপাতালগুলোর নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:২৬ এএম ২০২৬
বাংলাদেশি রোগী কমায় কলকাতার হাসপাতালগুলোর নতুন উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশির মৃত্যুর ঘটনার পর ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে কলকাতার চিকিৎসা পর্যটন খাতে প্রভাব পড়ায় বাংলাদেশি রোগীদের আস্থা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে শহরটির প্রথম সারির হাসপাতালগুলো।

বাংলাদেশি রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালগুলো এবার সরাসরি বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব প্রতিনিধিদল রোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলবে এবং নিরাপদ হোটেল বাছাই ও বুকিংয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা অনুমোদন রয়েছে—এমন আবাসন নিশ্চিত করতেও সহায়তা করবে তারা।

কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের সাম্প্রতিক ভ্রমণ পরামর্শের পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলো এ উদ্যোগ নিয়েছে। ওই পরামর্শে বাংলাদেশি পর্যটক ও রোগীদের ভারতে যাওয়ার আগেই প্রয়োজনীয় আইনগত অনুমোদন থাকা নিরাপদ হোটেলে কক্ষ বুক করার আহ্বান জানানো হয়।

ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের অভিযানে কম খরচের অনেক হোটেল বন্ধ হয়ে যায়। এতে স্বল্প বাজেটে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনেরা আবাসন সংকটে পড়েন। যাচাই-বাছাই ছাড়া ঝুঁকিপূর্ণ হোটেলে অবস্থান ঠেকাতেই হাসপাতালগুলো এখন আগাম আবাসন ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।

রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি এবং নিরাপত্তাঝুঁকি কমাতে হাসপাতালগুলো নিজেদের উদ্যোগে নিরাপদ আবাসনের ব্যবস্থা করছে। আলিপুরভিত্তিক উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের ভারতে যাওয়ার আগেই আশপাশের নিবন্ধিত ও নিরাপদ হোটেলগুলোর তালিকা দিচ্ছে।

হাসপাতালটির প্রধান নির্বাহী রূপক বড়ুয়া জানান, উপহাইকমিশনের নির্দেশনা অনুসরণ করে রোগীরা যাতে আগে থেকেই নির্ভরযোগ্য থাকার জায়গা নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

অন্যদিকে বিপি পোদ্দার হাসপাতাল বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর পাশাপাশি হাসপাতালের কাছাকাছি বাংলাদেশি রোগীদের জন্য নিজস্ব নিরাপত্তাবেষ্টিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া রুবি জেনারেল হাসপাতাল বিশেষ সহায়তা কেন্দ্র চালু করেছে। দেশুন হাসপাতালও বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের জন্য আগাম আবাসনের সুযোগ দিচ্ছে।

সাধারণত বহির্বিভাগে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কয়েক দিন কলকাতায় অবস্থান করতে হয়। তাই হাসপাতালগুলোর আশা, নিরাপদ আবাসন নিশ্চিত করতে নেওয়া এসব যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশি চিকিৎসাপ্রার্থীদের উদ্বেগ কমবে এবং কলকাতার চিকিৎসা পর্যটন খাতও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে।

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই