গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৯ এএম ২০২৬
গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা
ছবি

কলম্বিয়ার ৬৭ বছর বয়সী বৃদ্ধা মিরিয়াম অসম্ভবকেই সম্ভব করেছেন -ছবি এনডিটিভি

পাড়াপড়শির হাঁড়ির খবর রাখা অনেকেরই স্বভাব। কে কার সঙ্গে কেমন সম্পর্ক রাখছেন, কার সংসারে কী চলছে কিংবা কার জীবনে কোন গোপন গল্প লুকিয়ে আছে—এসব নিয়ে কৌতূহলেরও কমতি নেই। তবে সেই কৌতূহলকে পুঁজি করে যে রীতিমতো ব্যবসা দাঁড় করানো যায়, তা হয়তো অনেকেরই ভাবনার বাইরে। কলম্বিয়ার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধা সেই অসম্ভবকেই সম্ভব করেছেন।

প্রতিবেশীদের ব্যক্তিগত জীবন, গোপন বিষয় এবং সম্পর্কের রসালো তথ্য সংগ্রহ করে তা আগ্রহী মানুষের কাছে বিক্রি করেই তিনি কিনে ফেলেছেন দুটি বাড়ি।

কিন্দিও বিভাগের আর্মেনিয়া শহরের বাসিন্দা ওই বৃদ্ধার নাম মিরিয়াম। অন্যদের দাম্পত্য কলহ, বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে পাড়ার নানা খুঁটিনাটি ঘটনা খাতায় লিখে রাখাই তাঁর কাজ। পরে কৌতূহলী গ্রাহকদের কাছে সেই তথ্য কিংবা গুজব চড়া দামে বিক্রি করেন তিনি। এটিই এখন তাঁর প্রধান আয়ের উৎস।

এক সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে একজন পেশাদার পরচর্চাকারী হিসেবে পরিচয় দিয়েছেন মিরিয়াম। তিনি বলেন, ‘আমি হয়তো আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছি, কিন্তু আমার দুটো কান ঠিকই সতর্ক থাকে পাশে মানুষজন কী বলছে-করছে, তা শোনার জন্য।’

মিরিয়ামের ব্যবসায় তথ্যের দাম নির্ধারিত হয় তার গভীরতা ও স্পর্শকাতরতার ওপর। সাধারণ গুজবের দাম কয়েক হাজার কলম্বিয়ান পেসো হলেও সংবেদনশীল তথ্যের জন্য দিতে হয় অনেক বেশি অর্থ।

মিরিয়াম জানান, একবার এক ব্যক্তির গোপন বিবাহবহির্ভূত সম্পর্কের কথা গোপন রাখার বিনিময়ে তিনি সর্বোচ্চ সাত লাখ কলম্বিয়ান পেসো আয় করেছিলেন। ওই ব্যক্তি তাঁর স্ত্রী যখনই বাইরে ভ্রমণে যেতেন, তখন অন্য এক নারীকে সঙ্গে নিতেন বলে দাবি করেন মিরিয়াম।

তাঁর দাবি, এই পেশা শুধু তাঁর সংসারের দৈনন্দিন খরচই মেটাচ্ছে না, বরং উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্বপ্নও পূরণ হচ্ছে। গুজব ও পরচর্চাকে পেশায় পরিণত করে ইতিমধ্যেই দুটি বাড়ির মালিক হয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি
সানা/ডিসি/আপ্র/৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই