গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৯ এএম ২০২৬
মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫
ছবি

ছবি সংগৃহীত

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী (কার্গো) বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের এই কার্গো বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সীমানা ছাড়িয়ে যায় এবং কাছাকাছি থাকা কয়েকটি যানবাহনকে সজোরে আঘাত করে। মুহূর্তে বিমানটিতে আগুন ধরে যায় ও চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে পাঁচজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

মিয়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে তারা স্থানীয় প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

এসি/আপ্র/০৭/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই