গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা হাইকমিশনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৫৫ এএম ২০২৬
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা হাইকমিশনের
ছবি

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের ঝুঁকি এড়িয়ে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। দেশজুড়ে ইমিগ্রেশন বিভাগের চিরুনি অভিযানের মুখে সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজ দেশে ফিরতে এই বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, অনিয়মিত বা নথিবিহীন অভিবাসীদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (পিআরএম২.০) চালু করেছে। এই কর্মসূচির আওতায় সরকারি নিয়ম মেনে আবেদন করে দেশে ফেরার সুযোগ রয়েছে।

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়, দেশে ফিরতে বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হলে হাইকমিশন থেকে ‘ট্রাভেল পারমিট’ (টিপি) সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে নিজে ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন সম্পন্ন করতে হবে। কোনো দালাল বা প্রতিনিধি দিয়ে এই আবেদন করার সুযোগ নেই।

নিয়ম অনুযায়ী, ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের অন্তত ৫ দিন পর থেকে ১৪ দিনের মধ্যে বিমানের নিশ্চিত টিকিট থাকতে হবে। এ ছাড়া আবেদনের সময় প্রয়োজনীয় নথি যেমন—পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, বায়োডাটা পৃষ্ঠার কপি এবং পুরোনো পাসের কপি সঙ্গে রাখতে হবে।

দালালচক্রের বিষয়ে সতর্ক করে তরিকুল ইসলাম বলেন, এই কর্মসূচির জন্য কোনো মধ্যস্বত্বভোগী বা দালালকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত ইমিগ্রেশন অফিস বা হাইকমিশনের পরামর্শ অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেন।

এসি/আপ্র/০৭/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই