গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিজেদের দাবি জানাতে সড়কে নেমে পড়লো রোবটের দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৭:৫৮ এএম ২০২৬
নিজেদের দাবি জানাতে সড়কে নেমে পড়লো রোবটের দল
ছবি

ছবি সংগৃহীত

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এবার দেখা গেল এক অভিনব প্রতিবাদ। পতাকা নাড়তে নাড়তে সড়কে স্লোগান দিতে ও বিক্ষোভ করতে দেখা গেছে প্রায় ৩০টি রোবটকে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত নীতিমালার দাবিতে ওই রোবটগুলো বিক্ষোভ করছিল বলে জানা যায়। খবর আল জাজিরার।

এই বিক্ষোভের আয়োজন করে ডেমোক্র্যাটিজম নামের একটি উদ্যোগ। তাদের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী ডেমোক্র্যাটিজমের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবোটাইজেশন কীভাবে শ্রমবাজারকে প্রভাবিত করে সে বিষয়ে একটি বিতর্ক শুরু করা।

বিক্ষোভে আসা এজিবট-এথ্রি নামের একটি রোবট বলে, এখানে উপস্থিত রোবটরা দেখিয়ে দিয়েছে যে, এই প্রযুক্তি এখন বাস্তবতা।

এ সময় অনেক রেবাটকে লাউডস্পিকারে ‘কর্মক্ষেত্র রক্ষা করুন’, ‘নিয়মকানুন তৈরির সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ম তৈরি করুন’-এই স্লোগানগুলো বাজাতে শোনা যায়।

আয়োজক গ্রেগরজ কুলিস বলেন, আমরা জ্ঞানভিত্তিক কাজে হিউম্যানয়েড রোবট এবং এআইয়ের দ্বারা মানুষের সম্ভাব্য প্রতিস্থাপনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরতে চাই।

তিনি আরো বলেন, আমরা যদি এখনই প্রতিক্রিয়া না দেখাই তাহলে শিগগির সমস্যা শুরু হবে। রোবটগুলো এরইমধ্যে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা শুরু করেছে। তারা এরইমধ্যে বিক্ষোভেও নেমে গেছে।

পরবর্তীতে বিক্ষোভরত রোবটদের সঙ্গে দেখা করেন পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রী ক্রিস্তফ গাওকোস্কি।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই