গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্পের চার ঘনিষ্ঠ সহযোগীকে নগদ উপহার, নৈতিকতা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৪ এএম ২০২৬
ট্রাম্পের চার ঘনিষ্ঠ সহযোগীকে নগদ উপহার, নৈতিকতা নিয়ে প্রশ্ন
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার ঘনিষ্ঠ চার সহযোগীকে হাজার হাজার ডলার নগদ উপহার দিয়েছেন। হোয়াইট হাউস প্রকাশিত আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। এসব উপহার নিয়ে সরকারি কর্মীদের অতিরিক্ত অর্থ গ্রহণের বিধিনিষেধের কারণে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবরণী অনুযায়ী, ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিসের কার্যক্রমের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস—প্রত্যেকে ৪৫ হাজার ডলার করে পেয়েছেন। তাদের বার্ষিক সরকারি বেতন ১ লাখ ৫০ হাজার ডলার।

অন্যদিকে, ওভাল অফিসের পরিচালক ওয়াল্ট নাউটা পেয়েছেন ২০ হাজার ডলার। তার বার্ষিক সরকারি বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার।

উপহার দেওয়ার বিষয়টি নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠলেও হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেছেন, ট্রাম্পের দীর্ঘদিনের বড়দিনের উপহার দেওয়ার রীতির অংশ হিসেবেই এসব অর্থ দেওয়া হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্টদের সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, উপহারগুলো আইন ও নৈতিকতার বিধিমালা অনুযায়ী বৈধ।

ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাটালি হার্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্ট পরিচালনা ও পোস্ট তৈরিতে সহায়তা করেন।

অন্যদিকে ওয়াল্ট নাউটা ট্রাম্পের প্রথম মেয়াদের সাবেক হোয়াইট হাউস ভ্যালেট। ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে গোপন নথি সরিয়ে নেওয়ার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মামলাটি খারিজ হয়।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/১০/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই