গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪১ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস
ছবি

ছবি সংগৃহীত

গ্রীষ্মকালীন স্থবিরতা কাটিয়ে আগস্টে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বড় উল্লম্ফন হয়েছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের প্রায় তিন গুণ বেশি— মাসটিতে নতুন করে ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গত মার্চের পর এটিই এক মাসে সর্বোচ্চ চাকরি বৃদ্ধির ঘটনা। তবে বেকারত্বের হার আগের মাসের মতো ৪ দশমিক ১ শতাংশেই রয়েছে।

সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ডাউ জোন্সের জরিপে অর্থনীতিবিদেরা আগস্টে মাত্র ৫৩ হাজার নতুন কর্মসংস্থানের পূর্বাভাস দিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, শ্রমবাজারে নতুন কর্মশক্তির অংশগ্রহণ বাড়ায় গৃহস্থালি জরিপে প্রায় ৫ লাখ ৬৯ হাজার মানুষের কর্মসংস্থানের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে আগের দুই মাসের হিসাবও সংশোধন করা হয়েছে। জুলাইয়ে চাকরি কমার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সংশোধিত হিসাবে তা দাঁড়িয়েছে ২১ হাজার নতুন কর্মসংস্থানে।

আগস্টে মার্কিন কর্মীদের গড় ঘণ্টাপ্রতি আয় বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নতুন চাকরি হয়েছে রেস্তোরাঁ ও বার খাতে— প্রায় ৫৯ হাজার। সরকারি শিক্ষা খাতে ৪২ হাজার, উৎপাদন খাতে ১৬ হাজার এবং স্বাস্থ্যসেবা খাতে ১৩ হাজার কর্মসংস্থান হয়েছে। তবে এআইয়ের প্রভাবে তথ্যপ্রযুক্তি ও তথ্যভিত্তিক শিল্পে ২৩ হাজার চাকরি কমেছে।

কর্মসংস্থানের এই শক্তিশালী চিত্রের পর ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ফেডের নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা। কর্মসংস্থান বাড়ায় সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হলেও অর্থনীতিবিদেরা বলছেন, সিদ্ধান্তের ক্ষেত্রে মূল্যস্ফীতির নতুন তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগস্টের কর্মসংস্থানকে দারুণ এক চাকরির খবর হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সুদের হার না বাড়িয়ে কমানোর আহ্বান জানিয়েছেন ফেডের প্রতি। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, সুদের হার না কমালে বাণিজ্যঘাটতিতে থাকা দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

সবশেষ তথ্য বলছে, নানা অনিশ্চয়তার মধ্যেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে।

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই