গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেনমার্কে বাগান খুঁড়তেই মিলল ভাইকিং যুগের রৌপ্যভান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫২ এএম ২০২৬
ডেনমার্কে বাগান খুঁড়তেই মিলল ভাইকিং যুগের রৌপ্যভান্ডার
ছবি

ছবি সংগৃহীত

বাড়ির পেছনের বাগানে টেরেস নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ইতিহাসের এক বিরল ও অমূল্য রৌপ্যভান্ডারের সন্ধান পেয়েছেন ডেনমার্কের এক বাসিন্দা। দেশটির রেবিল্ড এলাকায় মাটি সরাতেই একে একে বেরিয়ে আসে প্রায় এক হাজার বছর আগের ভাইকিং যুগের সাড়ে ১৮ কেজি ওজনের বিভিন্ন রৌপ্যসামগ্রী। প্রত্নতাত্ত্বিকদের দাবি, দেশটির ইতিহাসে এত বিপুল পরিমাণ ভাইকিং যুগের রৌপ্যভান্ডার আবিষ্কারের ঘটনা এটাই প্রথম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বাড়ির মালিক নিজ বাগানে টেরেস নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচে হঠাৎ রূপালি কিছু বস্তু দেখতে পান তিনি। পরে স্থানীয় প্রত্নতাত্ত্বিকদের খবর দিলে একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি পরীক্ষা-নিরীক্ষা করে। তারা নিশ্চিত হন, এগুলো কোনো সাধারণ ধাতব অংশ নয়; বরং দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা ভাইকিং যুগের রৌপ্যনিদর্শন।

ঐতিহাসিক এই আবিষ্কারে সব মিলিয়ে প্রায় ৭০০টি রুপার তৈরি সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিখুঁতভাবে তৈরি রুপার দণ্ড, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী অলংকার, প্রাচীন মুদ্রা এবং ভাইকিং পুরাণে বর্ণিত ‘থরের হাতুড়ি’র আদলে তৈরি একটি ক্ষুদ্র রূপালি প্রতিরূপ। প্রায় এক হাজার বছর মাটির নিচে চাপা পড়ে থাকলেও অধিকাংশ নিদর্শনের অবস্থা বেশ ভালো রয়েছে।

প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, ভাইকিং সমাজে রুপার গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। যুদ্ধজয়, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ বিনিময়মাধ্যম হিসেবে রুপা ব্যবহার করা হতো। এক জায়গায় এত বিপুল পরিমাণ রৌপ্যসামগ্রী কীভাবে জমা হলো, তা নিয়ে এখন বিশদ গবেষণা চলছে। এর পেছনে সে সময়ের কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বাণিজ্যিক সংঘাত কিংবা নিরাপত্তাজনিত আশঙ্কা কাজ করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে বিশেষজ্ঞ দল উদ্ধার করা ধাতব সামগ্রীর উৎস ও আনুমানিক বয়স নির্ধারণের কাজ করছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই আবিষ্কার ভাইকিং যুগের মানুষের জীবনযাত্রা, সম্পদ ব্যবস্থাপনা এবং সে সময়ের বিস্তৃত বাণিজ্যব্যবস্থা সম্পর্কে নতুন ঐতিহাসিক তথ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসি/আপ্র/১৩/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

হুতিদের অভিযানে লোহিত সাগর পেরিয়ে এক দিনে জিবুতিতে ১৪০০ ইয়েমেনি
১৪ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের অভিযানে লোহিত সাগর পেরিয়ে এক দিনে জিবুতিতে ১৪০০ ইয়েমেনি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের নতুন অভিযানের মুখে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি লোহিত সাগর পাড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই