গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি হলো ১৯ লাখ ৩০ হাজার ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪২ এএম ২০২৬
ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি হলো ১৯ লাখ ৩০ হাজার ডলারে
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি -ছবি এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি প্রায় ১৯ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্ক সিটির কুইন্সের জামাইকা এস্টেটস এলাকায় অবস্থিত বাড়িটি দীর্ঘদিন খালি ও অবহেলিত অবস্থায় পড়ে থাকার পর ব্যাপক সংস্কার করে আধুনিক আবাসে রূপ দেওয়ার পর নতুন ক্রেতার কাছে বিক্রি করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

১৯৪০ সালে ট্রাম্পের বাবা ও আবাসন ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প অভিজাত জামাইকা এস্টেটস এলাকায় টিউডর-শৈলীর এই বাড়িটি নির্মাণ করেন। চার বছর বয়স পর্যন্ত এই বাড়িতেই বসবাস করেন ডোনাল্ড ট্রাম্প। তবে বহু বছর আগেই বাড়িটির মালিকানা ট্রাম্প পরিবারের হাতছাড়া হয়।

গত জুলাইয়ে এক ক্রেতার সঙ্গে চুক্তি হওয়ার পর গত শুক্রবার আবাসনবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বাড়িটির বিক্রয়মূল্য ১৯ লাখ ৩০ হাজার ডলার প্রকাশ করা হয়। এর আগে দীর্ঘদিন খালি ও অবহেলিত অবস্থায় পড়ে থাকা পাঁচ শোবার ঘর ও তিন বাথরুমের বাড়িটি গত বছর ৮ লাখ ৩৫ হাজার ডলারে কিনেছিলেন বিক্রেতা টমি লিন।

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, বাড়িটি কেনার পর প্রায় আট মাস ধরে এর অভ্যন্তরীণ সংস্কারে আরো ৫ লাখ ডলার ব্যয় করেন টমি লিন। সংস্কারের সময় শেফদের উপযোগী রান্নাঘর, হেরিংবোন কাঠের মেঝে এবং স্পার মতো বাথরুমসহ আধুনিক নানা সুযোগ-সুবিধা যুক্ত করা হয়।

তবে সংস্কারের আগে বাড়িটির অবস্থা ছিল বেশ বেহাল। পাইপ ফেটে পানি জমে যাওয়ার পাশাপাশি সেখানে ছত্রাকের বিস্তার ঘটেছিল। এমনকি বুনো বিড়ালের একটি উপনিবেশও বাড়িটিতে আশ্রয় নিয়েছিল।

আবাসনবিষয়ক ওয়েবসাইট জিলোর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পর বাড়িটি ২১ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তখন ‘ট্রাম্প বার্থ হোম এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠান বাড়িটি কিনেছিল। পরে বাড়িটি স্বল্পমেয়াদি ভাড়ার জন্য এয়ারবিএনবিতে দেওয়া হয়। সেখানে ট্রাম্পের একটি জীবনাকৃতির কার্ডবোর্ড অবয়ব, তাঁর লেখা ‘দ্য আর্ট অব দ্য ডিল’ বইয়ের কপি এবং ট্রাম্পের ছবিযুক্ত পিপল ম্যাগাজিনের বাঁধাই করা প্রচ্ছদ রাখা হয়েছিল।

২০১৯ সালে বাড়িটি আবার ২৯ লাখ ডলারের প্রাথমিক মূল্যে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়। তবে টমি লিন এটি কেনার আগ পর্যন্ত বাড়িটি বিক্রি হয়নি। দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় এর অবস্থা আরো খারাপ হয়ে পড়ে।

বর্তমানে ৮০ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প আবাসন ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। ম্যানহাটনে তাঁর নামানুসারে ট্রাম্প টাওয়ার নির্মাণ করেন এবং সেখানে কয়েক দশক বসবাসের পর নিজের ব্যবসায়িক পরিচিতি ও সম্পদকে রাজনীতিতে কাজে লাগান।

প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে তিনি হোয়াইট হাউসে বড় একটি বলরুম নির্মাণ এবং ওভাল অফিসে সোনার প্রলেপযুক্ত সাজসজ্জাসহ বিভিন্ন সংস্কারকাজ তদারক করছেন। সূত্র: এপি, নিউইয়র্ক পোস্ট ও জিলো
সানা/ডিসি/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

হুতিদের অভিযানে লোহিত সাগর পেরিয়ে এক দিনে জিবুতিতে ১৪০০ ইয়েমেনি
১৪ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের অভিযানে লোহিত সাগর পেরিয়ে এক দিনে জিবুতিতে ১৪০০ ইয়েমেনি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের নতুন অভিযানের মুখে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি লোহিত সাগর পাড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই