গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৪৮ এএম ২০২৬
গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল
ছবি

গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত উপত্যকাটিতে নতুন করে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।


এরমধ্যে সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদরদপ্তরকে টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। সেখানে সাতজন নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। পুলিশের সদরদপ্তর গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত।

এরআগে ভোরে মধ্য গাজায় পাঁচজন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে আরো সাতজন নিহত হন।
সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের নতুন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। চার মাস ধরে চলা এ যুদ্ধবিরতি শুরু থেকেই নড়েবড়ে ছিল। ইসরায়েলের দখলদার সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতির পর ইসরায়েল পাঁচশর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজা থেকে জানিয়েছেন, ইসরায়েলের নতুন এ হামলার পর গাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সেনারা এতদিন বিক্ষিপ্ত হামলা চালালেও আজ সকাল থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত এ যুদ্ধে ইসরায়েল ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। 

সূত্র: আলজাজিরা

 

 

সানা/মেহেদী/আপ্র/৩১/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই