গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৭ এএম ২০২৬
দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস মুক্তি পেয়েছেন।

রোববার (১১ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তি দেন। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পর তাদের আটক করেছিল পুলিশ।

তিন নেতার আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন চলে যেতে পারবেন।

মুক্তির পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দিল্লি পুলিশের বিরুদ্ধে কটাক্ষ করে সিজেপি। দলটি জানায়, অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। পোস্টে আরো লেখা হয়, ‘ককরোচরা (তেলাপোকা) কখনো মরে না।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে তাদের উড়োজাহাজ অবতরণের পরপরই তিন নেতাকে আটক করা হয়। জন্তর মন্তরে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ঠেকাতে তাদের আগাম সতর্কতামূলকভাবে আটক করা হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি ও বিরোধী দলগুলো। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে তারা এ দাবি জানিয়ে আসছে।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশের সূত্রের বরাতে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তাদের জন্তর মন্তরে পৌঁছাতে বাধা দেওয়া হয়।

বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন ও মানিক সরকারসহ বিরোধী দলের একাধিক নেতাকেও আটক করা হয়।

তিন নেতার মুক্তির পরও বিক্ষোভের কর্মসূচি থেকে সরে আসেনি সিজেপি। রোববার (১১ অক্টোবর) জন্তর মন্তরে আবারও বিক্ষোভের ডাক দেয় দলটি। এদিকে কর্মসূচি ঘিরে দিল্লিতে নিরাপত্তা বজায় রাখতে ৩০ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে
১১ অক্টোবর ২০২৬

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩০ সেপ্টেম্বর বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ক্রিস্টিয়া পাইক নামে এক...

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জান...

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৪
১১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে অন্তত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ফ্লোর...

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
১১ অক্টোবর ২০২৬

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ভয়াবহ এক হামলা চালিয়েছে হুতিরা। অন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে