গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩০ সেপ্টেম্বর বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ক্রিস্টিয়া পাইক নামে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শরীরে দুটি ইনজেকশন দেওয়ার পরও তার মৃত্যু হয়নি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুস্থ হয়ে ওঠার পর প্রায় দুই সপ্তাহের মাথায় আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে তাকে।

গতকাল শনিবার তার এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

৫০ বছর বয়সী ক্রিস্টিয়াকে আবারো দেবোরাহ কে জনসন পুনর্বাসন কেন্দ্রে বন্দি করা হয়েছে। গত ৩০ বছর ধরে তিনি এই কারাগারেই আটক রয়েছেন।

১৯৯৫ সালে নিজের সহপাঠী কোলিন স্লিমারকে হত্যা করেন ক্রিস্টিয়া। ওই হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি।

হাসপাতাল থেকে কারাগারে ফেরানোর পর সেখানকার স্বাস্থ্যকেন্দ্রে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতে ক্রিস্টিয়া পাইকের শরীরে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করা হয়। সাধারণত এসব ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জ্ঞান হারানোর এবং ২০ মিনিটের মধ্যে মৃত্যুর কথা। কিন্তু ক্রিস্টিয়ার ক্ষেত্রে তা ঘটেনি। এর পরিবর্তে তিনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এবং গোঙানোর ভয়ংকর শব্দ করছিলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুস্থ হয়ে ওঠেন তিনি।

এ ঘটনার পর মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবহৃত ইনজেকশনের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন বিকল্প হিসেবে ফায়ারিং স্কোয়াডে গুলি করে অথবা বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে। তবে টেনেসি অঙ্গরাজ্যের গভর্নর চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত করেছেন।

ক্রিস্টিয়া সুস্থ হয়ে ওঠার পর তার মৃত্যুদণ্ড আবার কার্যকরের উদ্যোগ নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুনরায় তা কার্যকরের নজির রয়েছে।

সূত্র: আলজাজিরা

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের
১১ অক্টোবর ২০২৬

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে মেট্রোরেল এবং ইন্টারনেট সেবা সচল রাখার নি...

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
১১ অক্টোবর ২০২৬

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক...

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জান...

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা
১১ অক্টোবর ২০২৬

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে