গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৭ এএম ২০২৬
এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
ছবি

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কার মসজিদ আল-হারামের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস।

গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় এ বিষয়ে সারাবিশ্বের মুসলিম উম্মাহকে সতর্ক করেন তিনি। একইসঙ্গে প্রযুক্তিকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার আহ্বান জানান তিনি।

ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠ নকলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে শায়খ আবদুর রহমান আস সুদাইস বলেন, এ ধরনের প্রতারণামূলক কাজকে ইসলামী শরীয়াহ অনুযায়ী নিষিদ্ধ ও মিথ্যাচারের অন্তর্ভুক্ত।

প্রযুক্তি ব্যবহার করে অন্যকে প্রতারিত করা, কারো রূপ ধারণ করা অথবা কেউ দেয়নি— এমন মিথ্যা বক্তব্য তার ছড়িয়ে দেওয়ার বিষয়ে কঠিনভাবে সতর্ক করেন তিনি।

শায়খ সুদাইস অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সরাসরি নিন্দা করেননি। বরং তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে মহান আল্লাহর নিয়ামত। এগুলো দায়িত্বশীলতার সঙ্গে এবং ভালো বা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত।

পবিত্র মক্কার এই ইমাম একইসঙ্গে বলেন, যাচাইহীন তথ্য গুজবকে উসকে দেয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে এবং জনসাধারণের বিশ্বাস ভেঙে দেয়।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের
১১ অক্টোবর ২০২৬

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে মেট্রোরেল এবং ইন্টারনেট সেবা সচল রাখার নি...

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে
১১ অক্টোবর ২০২৬

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩০ সেপ্টেম্বর বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ক্রিস্টিয়া পাইক নামে এক...

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জান...

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা
১১ অক্টোবর ২০২৬

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে