গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৯ এএম ২০২৬
মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের
ছবি

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে মেট্রোরেল এবং ইন্টারনেট সেবা সচল রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রোববার (১১ অক্টোবর) মোদী সরকারকে এ নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে বিক্ষোভ ও চলাচলে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংবিধানের ১৯(২) অনুচ্ছেদে নির্ধারিত শর্ত মেনে চলার কথা বলেছেন আদালত।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।

বিক্ষোভকারীদের চলাচল ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সীমিত করার অভিযোগে করা আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট এসব নির্দেশ দেন।

রোববার সুপ্রিম কোর্টে শুনানির সময় জ্যেষ্ঠ আইনজীবীরা অভিযোগ করেন, শনিবারের বিক্ষোভে পুলিশি অভিযানের সময় আইনজীবীসহ সাধারণ নাগরিকদের চলাচলে বাধা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগও তোলেন তারা।

আদালত বলেন, দিল্লির বিক্ষোভ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনা হবে। পাশাপাশি, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করা হবে।

এদিকে, বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রোববারও দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, সকাল ছয়টা থেকে পরিস্থিতি অনুযায়ী যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।

নয়াদিল্লি ও মধ্য দিল্লির প্রায় ৩০টি স্থানে যান চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তুতি রাখা হয়েছে।

শনিবার জন্তর মন্তরে প্রবেশ বন্ধ থাকায় আন্দোলনকারীদের একাংশ দিল্লি হাট এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিল। পরে সেখান থেকেও কয়েকজন আন্দোলনকর্মীকে আটক করা হয়।

মুম্বাইয়েও সিজেপির আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। সেখানে আগস্ট ক্রান্তি ময়দান বন্ধ করে দেয় পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
১১ অক্টোবর ২০২৬

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক...

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে
১১ অক্টোবর ২০২৬

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩০ সেপ্টেম্বর বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ক্রিস্টিয়া পাইক নামে এক...

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জান...

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা
১১ অক্টোবর ২০২৬

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন ককরোচের তিন নেতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে