গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

ল্যাপটপ হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৭ এএম ২০২৬
ল্যাপটপ হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি
ছবি

ল্যাপটপ হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি

বাংলাদেশে বেড়াতে এসে প্রতারণার শিকার হয়ে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়েছিলেন জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার ওয়েবার। গত বুধবার (৭ অক্টোবর) নাটোর রেলস্টেশনে এসব জিনিস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ। নাটোর সদর থানায় তাঁর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে আবেগের সৃষ্টি হয়। সেই ভিডিও দেখে এগিয়ে এসেছেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। তিনি কিরিলকে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন।

কিরিলের কান্নার ভিডিও দেখে মুক্তি মাহমুদের নিজের ছেলের কথা মনে পড়ে যায়। সেই আবেগ থেকেই জার্মান তরুণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে কিরিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেটিই তার প্রত্যাশা।

মুক্তি মাহমুদ বলেন, কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলেন তিনি। একপর্যায়ে থানায় বসে কিরিলের কান্নার ভিডিও দেখে মর্মাহত হন।

আনজুমান ডিজাইনার্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা দেশের জন্য লজ্জার। বিষয়টি তাকে খুব কষ্ট দিয়েছে। কিরিলের বয়সী তারও একটি ছেলে রয়েছে, যে বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি তাকে আ বেশি নাড়া দেয়।

ভিডিওটি দেখার পর থেকেই কিরিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন মুক্তি মাহমুদ। পরে শাওন নামে একজনের মাধ্যমে যোগাযোগ করে তাঁর সঙ্গে দেখা করেন তিনি।

মুক্তি মাহমুদ বলেন, ‘সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।’

রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করেন মুক্তি মাহমুদ। দীর্ঘ সময় লন্ডনে ছিলেন তিনি। বর্তমানে আনজুমান ডিজাইনার্স লিমিটেডের মানবসম্পদ বিভাগে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত। কিরিলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন ভাবনা থেকেই তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞ কিরিল

এদিকে তিন দিন পার হলেও কিরিলের হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার হয়নি। তবে নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মান তরুণ।

তিনি বলেন, জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই তাকে নানাভাবে সাহায্য করেছেন এবং সহানুভূতি জানিয়েছেন। বিষয়টি তাঁর কাছে প্রশংসনীয়। নতুন ম্যাকবুক পেয়ে তিনি ধন্যবাদ জানান। এটি ব্যবহার করে আবার কাজ করতে পারবেন বলেও জানান তিনি। এ ঘটনাকে জীবনের অভিজ্ঞতার অংশ হিসেবে দেখছেন কিরিল।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কিরিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়া দুঃখজনক ও দেশের জন্য লজ্জাজনক। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। একজন ব্যক্তি নিজ উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে বলে মন্তব্য করেন তিনি।

সিসিটিভি ফুটেজ দেখে চলছে তদন্ত

জার্মান তরুণের চুরি যাওয়া সম্পদ উদ্ধারের অগ্রগতি সম্পর্কে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালাচ্ছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং চুরি যাওয়া মালামাল কোথায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সূত্র ধরে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার ওয়েবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান।

নাটোর থেকে আরেকটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে অপেক্ষা করছিলেন তিনি। ওই সময় সুযোগ বুঝে এক প্রতারক তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন কিরিল।

রেলওয়ে পুলিশের সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, নাটোর ও সান্তাহার প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরা ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তিনি রেলওয়ের কেউ নন। প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হতে পারেন।

ওসি আরো বলেন, প্রথম দিন ল্যাপটপটির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলেও এখন আর তা জানা যাচ্ছে না। হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফ্যামিলি কার্ড নিয়ে সচেতনতা বাড়াতে মসজিদ-মন্দির-গির্জায় প্রচার
১১ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে সচেতনতা বাড়াতে মসজিদ-মন্দির-গির্জায় প্রচার

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১২ অ...

সৌদিতে হুথির হামলা, ঢাকার ৫ ফ্লাইট বাতিল
১১ অক্টোবর ২০২৬

সৌদিতে হুথির হামলা, ঢাকার ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরব...

রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতে বদলাবে অর্থনীতির চিত্র
১১ অক্টোবর ২০২৬

রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতে বদলাবে অর্থনীতির চিত্র

দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্তের উন্মোচন এখন সময়ের অপেক্ষা। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম...

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজিতে চলবে বাস, ছয় মাসে বাস্তবায়ন
১১ অক্টোবর ২০২৬

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজিতে চলবে বাস, ছয় মাসে বাস্তবায়ন

রাজধানীর গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে ৩২টি রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে