গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সৌদিতে উট পাসপোর্ট প্রকল্প চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:২৮ এএম ২০২৬
সৌদিতে উট পাসপোর্ট প্রকল্প চালু
ছবি

ছবি সংগৃহীত

উট খাতকে নিয়ন্ত্রণের আওতায় আনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের গ্রহণযোগ্যতা বাড়াতে উটের জন্য পাসপোর্ট ইস্যুর একটি প্রকল্প চালু করেছে সৌদি আরব। বুধবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে ‘উট পাসপোর্ট প্রকল্প’ উদ্বোধন করেন।

মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের মাধ্যমে উট খাতকে সুশৃঙ্খল করা, উটের পরিচয় নথিভুক্ত করা এবং সেবা প্রদানের দক্ষতা বাড়ানো হবে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আস্থা বৃদ্ধি পাবে।

প্রকল্পটির আওতায় উটের তথ্য, মালিকানা ও জাত (ব্রিড) রেকর্ড করা হবে এবং সেগুলোকে যাচাইকৃত স্বাস্থ্য ও নিয়ন্ত্রক তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে উট পাসপোর্ট একটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত রেফারেন্স নথি হিসেবে ব্যবহৃত হবে, যা আরো কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

বিবৃতিতে বলা হয়, উট পাসপোর্টে একটি পূর্ণাঙ্গ পরিচয়পত্র থাকবে। এতে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রং, জন্মস্থান, পাসপোর্ট ইস্যুর তারিখ ও স্থান উল্লেখ থাকবে। সঠিক শনাক্তকরণের জন্য উটের দুই পাশের ছবিও সংযুক্ত থাকবে।

এছাড়া পাসপোর্টে একটি নির্দিষ্ট টিকাদান সূচি থাকবে, যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ ভেটেরিনারি টিকাদান সংক্রান্ত সব তথ্য স্পষ্টভাবে নথিভুক্ত করা হবে।

মন্ত্রণালয় আরো জানায়, এই পাসপোর্ট উটের বিক্রি ও বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উট বিক্রি, পরিবহন ও সংশ্লিষ্ট সরকারি নথিপত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপে সহায়তা করবে।

মন্ত্রণালয়ের জুন ২০২৫ সালে প্রকাশিত এক শুমারি অনুযায়ী, সৌদি আরবে মোট উটের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি।

এসি/আপ্র/০৫/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে