গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫১ এএম ২০২৬
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব
ছবি

ছবি সংগৃহীত

যৌন আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণে দেশে যেন আর কোনো অসন্তুষ্ট নারী না থাকে- এমন লক্ষ্যে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে আর্মেনিয়ায় একটি নবগঠিত রাজনৈতিক দল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দ্য টেলিগ্রাফের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, দেশটিতে আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ানের দাবি করেছেন যে, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে কারণ হচ্ছে তাদের মধ্যে যৌনতার অসন্তুষ্টি।

এই সমস্যার সমাধানে কোনো মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। এনিয়ে তিনি আরো বলেন, এমন মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।  

দেশটিতে সেক্স মন্ত্রণালয়ের গঠনের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে বলেন, নারীরা যৌন অসন্তুষ্টির কারণেই  রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।  

‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি দেশটিতে সামভেল কারাপেতিয়ানের গ্রেফতারের পরই গঠিত হয়। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি এই দল আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। দলটির প্রার্থী হতে পারেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান।

আগামী জুনে দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে জনমত জরিপে স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ নিয়ে এগিয়ে আছে। জরিপে বলা হয়েছে, দেশটিতে প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্তহীন।

এসি/আপ্র/০৫/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই