গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৬ এএম ২০২৬
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬
ছবি

ছবি সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ভবনটি স্থানীয় বাসিন্দাদের মানবিক সহায়তা দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল।

আঞ্চলিক প্রধান মিখাইলো সেমিকিন জানান, অন্তত ৯টি তিন হাজার কেজি ওজনের বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন। হামলার পর ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, স্কুলটিতে প্রথম হামলার পর আশ্রয় নেওয়া মানুষের অবস্থান লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। উদ্ধারকাজ চলার সময় এলাকায় রুশ ড্রোন হামলার কারণে কয়েকবার অভিযান বন্ধ রাখতে হয়েছে।

এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তার অভিযোগ, ওই এলাকায় প্রতি সপ্তাহে স্থানীয় বাসিন্দাদের ত্রাণ দেওয়া হয়—এ বিষয়টি রাশিয়ার অজানা ছিল না। তবে হামলার বিষয়ে রুশ সামরিক বাহিনী প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

হামলার ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

এদিকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আবারো শান্তি আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা, উত্তেজনা কমানো, মানবিক সহায়তা ও শান্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র: বিবিসি, ডিডাব্লিউ

এসি/আপ্র/০৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ
০৩ নভেম্বর ২০২৬

বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ

হঠাৎ ঝড় বা ভূমিকম্পে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেল। দোকানপাট বন্ধ, অচল যোগাযোগব্যবস্থা। ঘরে থা...

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
০৩ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এক মার্ক...

বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি
০৩ নভেম্বর ২০২৬

বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি

বিশ্বজুড়ে সাংবাদিকদের হত্যা ও তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স...

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ভেটো দেবেন ট্রাম্প
০২ নভেম্বর ২০২৬

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ভেটো দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের পাস করা বিল আটক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই