গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়তে পরামর্শ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩৯ এএম ২০২৬
ভারতীয় নাগরিকদের ইরান ছাড়তে পরামর্শ
ছবি

ছবি সংগৃহীত

সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানে অবস্থানরত নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। সোমবার তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনও উপলভ্য পরিবহন ব্যবস্থায় দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানায়।

দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, এই নির্দেশনা ইরানে থাকা সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকের জন্য প্রযোজ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।

বিবৃতিতে ১৪ জানুয়ারি জারি করা সতর্কতা পুনরায় মেনে চলতে বলা হয়েছে। নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং স্থানীয় গণমাধ্যমে পরিস্থিতির আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়।

এর আগে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনও সীমিত হামলাকেও তারা ‘আগ্রাসন’ হিসেবে বিবেচনা করবে এবং জবাব দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত হামলার কথা বিবেচনা করছেন বলে জানান।

ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের দ্বিতীয় পরোক্ষ বৈঠক হয়েছে। পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার হওয়ার কথা ইরান ও ওমান নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। সূত্র: এএফপি।

সানা/ডিসি/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই