গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৩৬ এএম ২০২৬
পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে রাশিয়ার। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিবার্তা পোস্ট করে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। সেই ভিডিওবার্তায় পুতিন বলেছেন, ‘রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধ নিশ্চিত করছে তার পরমাণু অস্ত্র, একই সঙ্গে বিশ্বে শক্তির ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন এখন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

রোববার (২২ ফেব্রুয়ারি) ছিল রাশিয়ার পিতৃভূমির রক্ষক (ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড) দিবস। এই দিবস উপলক্ষেই ভিডিওবার্তাটি পোস্ট করেছিল রুশ প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন ক্রেমলিন।

ভাষণে পুতিন বলেন, তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সামরিক বাহিনী ও নৌবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি শাখার উন্নতির জন্য তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর ৪ বছর পূর্ণ হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির ২ দিন আগে প্রেসিডেন্ট পুতিনের এই ভিডিওবার্তা প্রকাশ করল ক্রেমলিন। সূত্র: এএফপি

সানা/ডিসি/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই