গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক ১০ শতাংশ হারে কার্যকর হলো

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:১১ এএম ২০২৬
ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক ১০ শতাংশ হারে কার্যকর হলো
ছবি

ছবি সংগৃহীত

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন বৈশ্বিক শুল্ক প্রত্যাশার চেয়ে কম হারে কার্যকর হয়েছে। আগে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে তা কার্যকর করা হয়েছে।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আমদানি শুল্কের বড় অংশ স্থগিত করলে তিনি ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের কথা জানান। পরদিন শনিবার ট্রাম্প এই হার ১৫ শতাংশ হবে বলে উল্লেখ করেন। তবে সরকারি নথি অনুযায়ী, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ১০ শতাংশ হারেই শুল্ক কার্যকর হয়েছে এবং হার বাড়ানোর কোনো নির্দেশ জারি করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

বিনিয়োগ ব্যাংক আইএনজি-এর বিশ্লেষক কার্স্টেন ব্রজেস্কি বলেন, দ্রুত পরিবর্তনশীল শুল্কনীতি ব্যবসায়িক ক্ষেত্রে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা বাড়াচ্ছে। তিনি বলেন, অনিশ্চয়তার দিক থেকে আমরা আবার গত বছরের অবস্থায় ফিরে গেছি। তার মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঝুঁকি এখন আরো বেড়েছে। তিনি সতর্ক করেন, পূর্ণাঙ্গ শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধের আশঙ্কা গত বছরের তুলনায় স্পষ্টতই বেশি।

শুক্রবার ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়, অস্থায়ী ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থপ্রদানের মৌলিক সমস্যার সমাধান করা এবং মার্কিন শ্রমিক, কৃষক ও উৎপাদকদের স্বার্থে বাণিজ্য সম্পর্ক পুনর্বিন্যাস করা। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ ধারার আওতায় প্রশাসন এই শুল্ক আরোপ করছে, যা প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের ক্ষমতা দেয়।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক প্রয়োজন। তবে গত সপ্তাহে দেশটির বাণিজ্য ঘাটতি নতুন উচ্চতায় পৌঁছেছে-২০২৪ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের আওতায় এরই মধ্যে অন্তত ১৩০ বিলিয়ন ডলার শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র।

সুপ্রিম কোর্টের রায়কে কঠোর ভাষায় সমালোচনা করে ট্রাম্প একে হাস্যকর, দুর্বলভাবে লেখা এবং চরমভাবে আমেরিকাবিরোধী বলে মন্তব্য করেন। ৬–৩ ভোটের রায়ে আদালত বলেন, গত বছর আইইইপিএ ব্যবহার করে বৈশ্বিক শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে খেলা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর আরো বেশি শুল্ক আরোপ করা হবে। আদালতের রায়ের পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ তাদের শুল্ক ও বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন শুরু করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তি মান্য না করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়টি বাতিল নয়, তবে তারা স্পষ্ট করেছে যে কেউই বাণিজ্যযুদ্ধ চায় না।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গ্রীষ্মে হওয়া একটি চুক্তির অনুমোদন প্রক্রিয়া তারা স্থগিত রাখবে। ইউরোপীয় পার্লামেন্টের যুক্তরাষ্ট্রবিষয়ক প্রতিনিধিদলের চেয়ারম্যান ব্রান্ডো বেনিফেই বলেন, যদি পরিস্থিতি খারাপ হয়, আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। তিনি জানান, শুল্ক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে।
ভারতও জানিয়েছে, সাম্প্রতিক এক চুক্তি চূড়ান্ত করতে নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। সূত্র: বিবিসি


সানা/ডিসি/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে