গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে: রাশিয়া
ছবি

ছবি সংগৃহীত

ইরানে হঠাৎ করেই যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হামলা হয়। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন যুদ্ধ। তবে যুদ্ধ যেন না বাঁধে সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি মাসে তিনবার বৈঠক করেছে ইরান। আগামী সপ্তাহে তাদের আবারো আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই হামলা হয়েছে।

আর আলোচনা চলার মধ্যে ইরানে হামলা চালানোয় এর কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ওই আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের প্রতারণা ছিল। আলোচনাকে সামনে রেখে তারা পেছনে পেছনে হামলার প্রস্তুতি নিয়েছে।


এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন মেদভেদেভ। তিনি বলেছেন, শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল প্রতারণার অভিযান। কেউ এ নিয়ে সন্দেহ করেনি। (যুক্তরাষ্ট্রের) কেউ আসলে কোনো আলোচনাই করতে চায়নি। সূত্র: রয়টার্স

সানা/ডিসি/আপ্র/২৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই