গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:১২ এএম ২০২৬
খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮
ছবি

ছবি সংগৃহীত

ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলা চালিয়েছে ইরানপন্থি বিক্ষোভকারীরা। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় রোববার করাচিতে বিক্ষোভে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র।

ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, বিক্ষোভকারীদের বেশিরভাগেরই গুলি লেগেছে। আমরা কমপক্ষে আটজনের মৃতদেহ করাচির সিভিল হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালানোর পর শত শত ইরানপন্থি বিক্ষোভকারী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে এবং দূতাবাস প্রাঙ্গনে প্রবেশ করে ভাঙচুর করেছে বলে জানা গেছে।

এসি/আপ্র/০১/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই