গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কলম্বিয়ায় স্কুলবাস বাস খাদে পড়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৫ এএম ২০২৬
কলম্বিয়ায় স্কুলবাস বাস খাদে পড়ে নিহত ১৭
ছবি

ছবি সংগৃহীত

উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


এর আগে এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস হুলিয়ান জানান, স্কুলভ্রমণ শেষে ক্যারিবীয় উপকূলীয় শহর তুলু থেকে মেডেলিনে ফেরার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটিতে অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।


তিনি আরো বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের স্নাতক সম্পন্ন হওয়ার আনন্দ উদযাপন করছিল।


‘ডিসেম্বরের এই সময়ে পুরো সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক খবর,’ তিনি বলেন।


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রেন্ডনের একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন বলছেন, আমি ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ আমি চিৎকার শুনতে পেলাম এবং সেই মুহূর্ত থেকে আমার আর কিছুই মনে নেই।


দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তরুণদের প্রাণহানির ঘটনা আমাকে ব্যথিত করে। যখন তারা পড়াশোনা করতে যায় বা আনন্দ উপভোগ করতে যায় তখন তো এসব ঘটনা আরো নেওয়া যায় না।


এসি/আপ্র/১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই