গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক পদক্ষেপ

উপসাগরে উত্তেজনা তুঙ্গে, বাহরাইনের তেল শোধনাগারে হামলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৬ এএম ২০২৬
উপসাগরে উত্তেজনা তুঙ্গে, বাহরাইনের তেল শোধনাগারে হামলা
ছবি

তেহরানে জ্বালানি ট্যাংকে হামলায় উড়ছে কালো ধোঁয়া -ছবি রয়টার্স

বাহরাইনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হামলার পর শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠে গেছে।
একই সময়ে যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিতে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অটল সমর্থন পুতিনের: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোজতবা খামেনিকে ‘অটল সমর্থন’ জানান। তিনি বলেছেন, ইরান রাশিয়ার নির্ভরযোগ্য অংশীদার এবং ভবিষ্যতেও থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা বার্তা: ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘ সময় টিকবেন না। তিনি বলেছেন, ভবিষ্যতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এমন কাউকে নির্বাচিত হওয়া উচিত।

মার্কিন রণতরির ছবি প্রকাশ: ইরানের উপকূলে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ছবি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে।

বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে ১০০ ডলার অতিক্রম: মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম দ্রুত বেড়ে ১০০ ডলার ছাড়িয়েছে। হামলা ও চলমান সামরিক অভিযানের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

সানা/আপ্র/৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই