গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

এক বছরের আগেই ফাঁকি দিতে শেখে শিশুরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৩২ এএম ২০২৬
এক বছরের আগেই ফাঁকি দিতে শেখে শিশুরা
ছবি

ছবি সংগৃহীত

হাঁটতে শেখা বা প্রথম কথা বলার আগেই কিছু শিশু অন্যকে ফাঁকি দেওয়ার কৌশল আয়ত্ত করে ফেলে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

গবেষণা বলছে, কিছু শিশু প্রথম পা ফেলার বা প্রথম কথা বলার আগেই অন্যকে ফাঁকি দেওয়ার প্রাথমিক কৌশলগুলো আয়ত্ত করে ফেলে। তাদের প্রথম জন্মদিনের আগেই তারা এমনটি শুরু করতে পারে।

সাড়ে সাতশ জন মা-বাবার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে করা এ গবেষণায় উঠে এসেছে, ১০ মাস বয়সী প্রায় এক-চতুর্থাংশ শিশু এ বয়সেই সাধারণ কিছু ছল শুরু করে। যেমন, মা-বাবার কথা শুনলেও না শোনার ভান করা, খেলনা লুকিয়ে রাখা বা আড়ালে গিয়ে নিষেধ করা কোনো খাবার খেয়ে ফেলা।

এদিকে, মা-বাবাদের দেওয়া তথ্য বলছে, তিন বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে কিছু শিশু ফাঁকি দেওয়ায় আরো দক্ষ, সৃজনশীল ও অভ্যস্ত হয়ে ওঠে।

‘ইউনিভার্সিটি অফ ব্রিস্টল’-এর শিক্ষা বিভাগের অধ্যাপক ও এ গবেষণার প্রধান লেখক এলেনা হোইকা বলেছেন, শিশুরা কত অল্প বয়স থেকে ফাঁকি দেওয়ার বিষয়টি বুঝতে পারে এবং প্রথম কয়েক বছরে তা কীভাবে ধাপে ধাপে বাড়ে তা উন্মোচনের বিষয়টি সত্যিই দারুণ।

শিশুদের এ প্রাথমিক পর্যায়ের ফাঁকি দেওয়ার আচরণ নিয়ে এতদিন খুব একটা গবেষণা হয়নি। হোইকার মতে, আগের বিভিন্ন গবেষণাতে প্রতারণা বা ছলনাকে সাধারণত খুব জটিল বিষয় হিসেবে দেখা হত, যার জন্য উন্নত ভাষা দক্ষতা ও অন্যের মন বোঝার গভীর সক্ষমতার প্রয়োজন বলে মনে হতো।

নতুন এ গবেষণায় পশুপাখির আচরণের ওপর নির্ভর করা হয়েছে, যেখানে কথা না বলেও অন্যকে ফাঁকি দেওয়ার প্রমাণ মেলে। যেমন, শিম্পাঞ্জিরা প্রায়ই দলের শক্তিশালী সদস্যদের আড়ালে গিয়ে খাবার খায়। আবার কিছু পাখি নকল বিপদের সংকেত দিয়ে অন্যদের ভয় দেখায়, যাতে এরা সুযোগ বুঝে খাবার চুরি করতে পারে।

অধ্যাপক হোইকা বলেছেন, অন্যকে ঠকানোর এ সক্ষমতা হুট করে তিন বা চার বছর বয়সে তৈরি হয় না। শুরুতে এগুলো পুরোপুরি মিথ্যা বা বড় কোনো জালিয়াতি নয়, বরং এগুলো কোনো কাজ করে পার পেয়ে যাওয়া বা বাড়তি কোনো সুবিধা পাওয়ার চেষ্টা। তিন সন্তানের মা হিসেবে আমি নিজেও বলতে পারি শিশুরা কতটা চতুর ও কৌশলী হতে পারে। যেমন, টেবিলের নিচে বা বাথরুমে লুকিয়ে চকলেট বা মিষ্টি খাওয়া তাদের খুব সাধারণ এক কৌশল।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় চার বছরের কম বয়সী সাড়ে সাতশ জনেরও বেশি শিশুর মা-বাবার ওপর এ গবেষণাটি চলেছে। গবেষকরা তাদের সন্তানদের চাতুরি বা ছলনা শেখার বিভিন্ন ধাপ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

গবেষণায় উঠে এসেছে, কিছু মা-বাবার মতে, তাদের সন্তান আট মাস বয়স থেকেই ফাঁকি দেওয়ার বিষয়টি বুঝতে শুরু করে। এ ধরনের আচরণ বেশ নিয়মিতই ঘটে। একবার এই কৌশল শিখে ফেললে দেখা যায়, চতুর হিসেবে পরিচিত অর্ধেক শিশুই গত এক দিনের মধ্যে কোনো না কোনো লুকোচুরি বা ফাঁকি দেওয়ার কাজ করেছে।

এদিকে, ২৪ মাস বয়স থেকে শিশুরা সাধারণত কাজের মাধ্যমে বা ছোট ছোট কথার মাধ্যমে অন্যকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যেমন, মা-বাবা যখন ‘এখন সবকিছু গুছিয়ে রাখার সময়’ বলেন তখন শিশুর না শোনার ভান, অন্যের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখা বা কোনো কিছু করে অস্বীকার করার মতো বিষয়। যেমন, চকলেট খেয়ে ফেলার পর জিজ্ঞাসা করলে মাথা নেড়ে ‘না’ বলা।

গবেষণার ফলাফল অনুসারে, বয়স তিন বছর হতে হতে শিশুরা আরো নানা ধরনের ফাঁকি দেওয়া বুঝতে ও করতে শেখে। এজন্য ভাষার ওপর দখল ও অন্যের মন কীভাবে কাজ করে সে সম্পর্কে গভীর ধারণার প্রয়োজন হয়।

অধ্যাপক হোইকা বলেছেন, এই বয়সে শিশুরা কোনো বিষয় বাড়িয়ে বলা, কমিয়ে বলা বা পুরোপুরি বানিয়ে বলার মতো কাজ করতে পারে। যেমন মিথ্যা বলা যে, ‘ভুত এসে চকলেট খেয়ে ফেলেছে’। এরা তথ্য গোপন করতেও শেখে। যেমন এরা মা-বাবাকে ঠিকই বলবে যে তার ভাই বা বোন তাকে মেরেছে। তবে নিজে যে আগে মেরেছিল সেই তথ্যটি শিশুরা চেপে যাবে। তিনি আরো বলেছেন, এ গবেষণার উদ্দেশ্য মা-বাবা ও শিক্ষকদের আশ্বস্ত করা যে, শিশুদের এ বয়সে এমন আচরণ করা একেবারেই স্বাভাবিক। বিষয়টি নির্দেশিকা হিসেবে কাজ করবে, যাতে তারা বুঝতে পারেন কোন বয়সে শিশুরা কেমন আচরণ করতে পারে এবং তারা যেন শিশুদের এই ‘ফাঁকি দেওয়া আচরণের চেয়ে এক ধাপ এগিয়ে’ থাকতে পারেন।

কানাডার ‘ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র প্রতারণা বিষয়ক দর্শনের বিশেষজ্ঞ ও এ গবেষণার সহ লেখক অধ্যাপক জেনিফার সল বলেছেন, দার্শনিকরা দীর্ঘকাল ধরে মানুষের প্রতারণার নৈতিকতা নিয়ে ভেবেছেন। তবে তারা সবসময় বড়দের একে অপরকে ঠকানোর বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন। এ গবেষণায় ইঙ্গিত মেলে, কেবল বড়দের দিকে মনোযোগ দেওয়ার কারণে আমরা শিশুদের এ আচরণের কতটা জটিল দিক এড়িয়ে গিয়েছিলাম। 
গবেষণার বিভিন্ন ফলাফল প্রকাশ পেয়েছে ‘কগনিটিভ ডেভেলপমেন্ট’ সাময়িকীতে।
সানা/ডিসি/আপ্র/১৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সাল...

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
১৯ মে ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহা...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্য...

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
১৯ মে ২০২৬

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে