গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

আরো পাঁচ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:৪১ এএম ২০২৬
আরো পাঁচ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিরিয়াসহ আরো পাঁচটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধি করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।


সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরো পাঁচ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়িয়েছে এবং আরো ১৫টি দেশের ওপর নতুন সীমা আরোপ করছে।


মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান এবং সিরিয়ার নাগরিকদের এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা কাগজপত্র নিয়ে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করছে।


এছাড়া অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া এবং বারবুডা, বেনিন, ডোমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, আইভরি কোস্ট, মালাউই, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের নাগরিকদের আংশিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।


সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করার ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেফতারের পর অভিবাসন ইস্যুতে আরো কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই পদক্ষেপ ভ্রমণ এবং অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের মান কঠোর করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।


তবে যাদের এরই মধ্যে ভিসা আছে, যারা যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা অথবা কূটনীতিক বা ক্রীড়াবিদদের মতো নির্দিষ্ট ভিসা রয়েছে অথবা যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় তারা এই বিধিনিষেধ থেকে মুক্ত বলেও জানানো হয়েছে।


এর আগে গত জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং অন্য সাতটি দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।


সে সময় নিষেধাজ্ঞার মধ্যে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন অন্তর্ভুক্ত ছিল এবং বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা থেকে আসা দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরো জোরদার করা হয়েছিল।


হোয়াইট হাউজ জানিয়েছে, বর্ধিত এই নিষেধাজ্ঞা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে দর্শনার্থী হিসেবে ভ্রমণ করতে বা সেখানে অভিবাসনে ইচ্ছুক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।


এসি/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ
০৩ জুলাই ২০২৬

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাং...

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক
০৩ জুলাই ২০২৬

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক

জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে...

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
০৩ জুলাই ২০২৬

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকছে...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন
০৩ জুলাই ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই