গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলি হামলায় লারিজানি নিহত, প্রতিশোধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৬:২১ এএম ২০২৬
ইসরায়েলি হামলায় লারিজানি নিহত, প্রতিশোধের হুমকি ইরানের
ছবি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলি লারিজানি -ছবি রয়টার্স

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গত বুধবার (১৭ মার্চ) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। হামলায় তার ছেলে মোর্তেজাসহ উপপ্রধান আলিরেজা বায়াত এবং একদল রক্ষীও নিহত হন।

এর আগে গত মঙ্গলবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুরে তেহরানে বিমান অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, লারিজানি নিহত অথবা আহত হয়েছেন। পরে বুধবার বিকেলে তার মৃত্যু নিশ্চিত করে ইরান।

ঘটনার পর ইরানের সেনাপ্রধান আমির হাতামি ‘চূড়ান্ত প্রতিশোধ’-এর হুমকি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আলী লারিজানি এবং অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। উপযুক্ত সময়ে অপরাধী আমেরিকা ও জায়নবাদী শাসকগোষ্ঠীকে চূড়ান্ত জবাব দেওয়া হবে।”

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও জানায়, প্রতিশোধ হিসেবে ইতোমধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মঙ্গলবার রাতেও তেহরান, শিরাজ ও তাব্রিজে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করার দাবি করে।

ইরানের ক্ষমতাকাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত লারিজানি দীর্ঘদিন ধরে দেশটির সমর কৌশল নির্ধারণে ভূমিকা রাখছিলেন। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তাকে প্রায়ই ‘ডানহাত’ বলা হতো।

১৯৫৮ সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি শিক্ষাজীবনে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং পাশ্চাত্য দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংস্কৃতিমন্ত্রী, রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার প্রধান এবং তিন মেয়াদে পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৫ সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন। ২০২৫ সালের আগস্টে তিনি পুনরায় ওই পদে ফিরে আসেন।
চলমান যুদ্ধে নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে লারিজানি সর্বজ্যেষ্ঠ। সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা যায় ১৩ ফেব্রুয়ারি। ওই দিনই যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল। 
ইরানের বিবৃতিতে বলা হয়েছে, দেশের জন্য আত্মত্যাগের মাধ্যমে তিনি শহীদের মর্যাদা অর্জন করেছেন।

সানা/ডিসি/আপ্র/১৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই