গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের এই ঘুঘু পাখির বয়স ৪৪ বছর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের এই ঘুঘু পাখির বয়স ৪৪ বছর
ছবি

সুগার সবচেয়ে বেশি বয়সী ঘুঘুছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট

ঘুঘু পাখির জীবনকাল কতই-বা আর হবে! বড়জোর ২০ বছর। তবে সে ধারণাকে পাল্টে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের একটি পোষা ঘুঘু। এ প্রজাতির পাখির প্রত্যাশিত আয়ুর তুলনায় দ্বিগুণের বেশি সময় বেঁচে আছে সেটি। নাম তার ‘সুগার’। আর বয়স? ৪৪ বছর ২ মাসের বেশি।

গত সেপ্টেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সুগারকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত পোষা ঘুঘু হিসেবে ঘোষণা করেছে। আগের রেকর্ডটি ছিল জার্মানির ঘুঘু পাখি ‘মেথুসেলাহ’র দখলে। তবে সুগার তাকে ছাড়িয়ে গেছে। মেথুসেলাহর চেয়ে ১৫ বছরের বেশি সময় বেঁচে আছে সুগার।

সাধারণত পোষা অবস্থায় একটি ঘুঘু ২০ বছর বাঁচে। সুগার সেই ধারণা ভেঙে দিয়েছে।

সুগারের মনিব ৭৭ বছর বয়সী ডিওয়েইন অরেন্ডার। গত চার দশকের বেশি সময় ধরে ডিওয়েইন আর সুগারের সম্পর্ক অসাধারণ ঘনিষ্ঠ। এই বিশেষ বন্ধনের কারণেই হয়তো প্রত্যাশার চেয়েও অনেক বেশি সময় একসঙ্গে কাটাতে পারছেন তাঁরা।

সুগারের মা–বাবাও একসময় অরেন্ডারের পোষা ছিল। আর তাই জীবনের শুরু থেকে অরেন্ডারের এই ঘরটাই যেন সুগারের পৃথিবী। সুগার সম্পর্কে অরেন্ডার বলেন, ‘তাকে খুব আনন্দিত ও পরিতৃপ্ত মনে হয়। সে আমাকে খুব ভালোবাসে। আমি আর সে যেন সেরা বন্ধু।’

একসময় সুগারের সঙ্গী ছিল ‘রোজ’। তবে ১৯৯৬ সালে সঙ্গীটি মারা যায়। তারপর থেকে একাই অরেন্ডারের জীবনের অংশ হয়ে আছে সুগার।

সুগারের দৈনন্দিন জীবনও বেশ মজার। সে অরেন্ডারের সঙ্গে সোফায় বসে টিভি দেখে। এ কারণে তার ডাকনাম হয়ে গেছে ‘ল্যাপ ডগ’! গান বাজলেই সে পা ঠুকে তাল মেলায়-যেন সংগীতপ্রেমী!

অরেন্ডার নিজেও সংগীত জগতের মানুষ। ৫০ বছর ধরে তিনি সংগীত জগতে ব্যবসা করছেন। অরেন্ডারের ভাষ্য, সুগার সংগীত ভালোবাসে। এমনকি অরেন্ডারের দুটি মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি আছে।


সানা/ডিসি/আপ্র/৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই