গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১ পিএম, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩১ এএম ২০২৬
৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের ঢল
ছবি

ছবি সংগৃহীত

টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটির ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার পর সেখানে নেমে আসে মুসল্লিদের ঢল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই থেকে টানা ৪০ দিন মসজিদটিতে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

এর ফলে জেরুজালেমের মুসলমানরা চলতি বছর রমজান মাসে আল-আকসায় তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও তারা মসজিদের ভেতরে আদায় করার সুযোগ পাননি। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের সড়কে জামাতে অংশ নেন।

তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপরই ফজরের নামাজ আদায়ের জন্য দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই হাজারো মুসল্লি আবেগঘন পরিবেশে আল-আকসা মসজিদে প্রবেশ করছেন। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এ স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে আনন্দাশ্রুও দেখা যায়।

এর আগে রমজানজুড়ে আল-আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। একাধিক আরব ও মুসলিম দেশ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে নিন্দা জানায়।

এসি/আপ্র/০৯/০৪/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই