গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

হরমুজ প্রণালিতে উধাও মার্কিন নজরদারি ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৩৩ এএম ২০২৬
হরমুজ প্রণালিতে উধাও মার্কিন নজরদারি ড্রোন
ছবি

মার্কিন নৌবাহিনীর বহরে বর্তমানে এ ধরনের প্রায় ২০টি ড্রোন রয়েছে -ছবি এনডিটিভি থেকে পাওয়া

হরমুজ প্রণালির আকাশে নজরদারি শেষে হঠাৎ করেই উধাও হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি উচ্চমূল্যের ড্রোন। প্রায় ২০ কোটি ডলারের এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি জরুরি সংকেত পাঠানোর পর ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ওপর প্রায় তিন ঘণ্টা নজরদারি শেষে ড্রোনটি ইতালির সিগোনেললা নৌঘাঁটিতে ফেরার পথে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ফেরার সময় এটি হঠাৎ ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং তখনই এটি কোড ৭৭০০ অর্থাৎ জরুরি সতর্কতা সংকেত পাঠায়।

অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটরাডার টোয়েন্টিফোর’ জানায়, সংকেত পাঠানোর পর ড্রোনটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং কিছুক্ষণ পরই রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এটি যান্ত্রিক ত্রুটি, না কি কোনো আঘাতে ভূপাতিত হয়েছে-তা এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা কার্যকর হওয়ার কথা ছিল।

এমকিউ-৪সি ট্রাইটন মার্কিন সেন্ট্রাল কমান্ডের নজরদারি মিশনে ব্যবহৃত একটি দীর্ঘপাল্লার সামুদ্রিক পর্যবেক্ষণ ড্রোন। এটি সমুদ্রের বিশাল এলাকায় দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে সক্ষম এবং উচ্চউচ্চতায় উড়ে তথ্য সংগ্রহ করে থাকে। প্রায় ৫০ হাজার ফুটের বেশি উচ্চতায় উড়তে সক্ষম এই ড্রোন ২৪ ঘণ্টারও বেশি সময় আকাশে থাকতে পারে এবং এর পাল্লা প্রায় ৭ হাজার ৪০০ নটিক্যাল মাইল।

মার্কিন নৌবাহিনীর বহরে বর্তমানে এ ধরনের প্রায় ২০টি ড্রোন রয়েছে, আরো কয়েকটি যুক্ত করার পরিকল্পনাও চলছে বলে জানা গেছে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই