গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

জব্দ সম্পদ ইস্যুতে অগ্রগতির দাবি-অস্বীকারের টানাপোড়েন

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:১১ এএম ২০২৬
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু
ছবি

শনিবার ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক হয় –ছবি টেলিগ্রাম

পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরী দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের আলোচনা শনিবার (১১ এপ্রিল) রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। আলোচনা শুরুর আগে কূটনৈতিক অগ্রগতি ও ইরানের জব্দ সম্পদ ছাড় নিয়ে যুক্তরাষ্ট্রের সম্মতি–সংক্রান্ত একটি প্রতিবেদনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যা পরে হোয়াইট হাউস অস্বীকার করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের অর্থের একটি অংশ ছাড় দিতে যুক্তরাষ্ট্র নাকি সম্মত হয়েছে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওই তথ্য নাকচ করেন। একই সঙ্গে ইরানি একটি সূত্রের বরাতে জানানো হয়, আলোচনায় আস্থার পরিবেশ তৈরি করতে সম্পদ ছাড়কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, কাতারে থাকা প্রায় ৬০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে। তবে ওয়াশিংটন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান নিশ্চিত করেনি।

এর মধ্যেই ইসলামাবাদে শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি পর্যায়ের আলোচনা। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাতে জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের ত্রিপক্ষীয় ফরম্যাটে আলোচনা চলছে। তবে দুই পক্ষ সরাসরি মুখোমুখি আলোচনায় বসেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রতি “সম্পূর্ণ অবিশ্বাস” থাকার কথা উল্লেখ করেন এবং অতীত অভিজ্ঞতাকে “প্রতিশ্রুতি ভঙ্গ” হিসেবে অভিহিত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আলোচনাকে “ঐতিহাসিক অগ্রগতি” হিসেবে বর্ণনা করে বলেন, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দেশবাসীকে আলোচনার সাফল্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

এদিকে আলোচনার প্রেক্ষাপটে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সানা/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি
২৮ জুলাই ২০২৬

‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি

পরমাণু সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে কার্বনমুক্ত ও প্রায় সীমাহীন পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের লক্ষ্যে বড়...

নভেম্বর পর্যন্ত জ্বলতে পারে ইউরোপ, রেকর্ড দাবানলের শঙ্কা
২৮ জুলাই ২০২৬

নভেম্বর পর্যন্ত জ্বলতে পারে ইউরোপ, রেকর্ড দাবানলের শঙ্কা

ইউরোপজুড়ে চলতি বছরের দাবানল পরিস্থিতি আরো দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন। সংস্থাটি...

শতবর্ষী বাড়ির দেয়াল ভেঙে মিলল পুরোনো নোটের গুপ্তধন
২৮ জুলাই ২০২৬

শতবর্ষী বাড়ির দেয়াল ভেঙে মিলল পুরোনো নোটের গুপ্তধন

পুরোনো বাড়ির গোপন দেয়াল ভেঙে মিলেছে বহু বছর ধরে লুকিয়ে রাখা অর্থের সন্ধান। যুক্তরাজ্যের শেফিল্ডের এক...

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই