গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান চুক্তি করুক বা না করুক, জয় আমাদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০০ এএম ২০২৬
ইরান চুক্তি করুক বা না করুক, জয় আমাদের
ছবি

ছবি সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদে যাই সিদ্ধান্ত হোক না কেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জয়ী হয়েছে।

গত শনিবার (১১ এপ্রিল) ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইসলামাবাদে কী হবে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা জয়ী হয়েছি। চুক্তি হোক বা না হোক, এতে আমার কিছু যায় আসে না।”

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অবস্থানে সফল হয়েছে এবং ভবিষ্যতেও তারা জয়ী অবস্থানে থাকবে। তাঁর ভাষায়, “আমরা ওই দেশকে পরাজিত করেছি। এখন তারা চুক্তিতে আসুক বা না আসুক, সেটা কোনো বিষয় নয়।”

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে রয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

প্রায় ২০ ঘণ্টাব্যাপী এই সংলাপ যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

তবে আলোচনা চলমান থাকলেও মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য কূটনৈতিক প্রক্রিয়াকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


সানা/ডিসি/আপ্র/১২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই