গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কানাডার পার্লামেন্টে বাংলাদেশি ডলি বেগমের জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৫৬ এএম ২০২৬
কানাডার পার্লামেন্টে বাংলাদেশি ডলি বেগমের জয়
ছবি

ছবি সংগৃহীত

কানাডার মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (১৩ এপ্রিল) স্কারবোরো সাউথওয়েস্ট আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কনজারভেটিভ পার্টির প্রার্থী ডায়ানা ফিলিপোভাকে বিপুল ব্যবধানে পরাজিত করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ডলি বেগম পেয়েছেন ২০ হাজার ১১৪ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৩০০ ভোট।

এই জয়ের মাধ্যমে তিনি সাবেক এমপি বিল ব্লেয়ারের স্থলাভিষিক্ত হলেন। ফেডারেল রাজনীতিতে অংশ নিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যপদ ছেড়ে লিবারেল পার্টিতে যোগ দেন।

এর আগে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ২০২২ সালেও তিনি পুনর্র্নিবাচিত হন। তখন তিনি কানাডার কোনো প্রাদেশিক আইনসভায় নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন।

১৯৮৯ সালে মৌলভীবাজার জেলায় জন্ম নেওয়া ডলি বেগম শৈশবে মা–বাবার সঙ্গে কানাডায় পাড়ি জমান। তাঁর বেড়ে ওঠা টরন্টোর স্কারবোরো এলাকায়। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে দীর্ঘ সময় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই