গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজ খুলতে ইরানকে চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:০৭ এএম ২০২৬
হরমুজ খুলতে ইরানকে চীনের আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানকে তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপে চীনের পক্ষ থেকে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই পথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমান পরিস্থিতি জটিল অবস্থায় পৌঁছেছে এবং সংঘাত ও শান্তির মধ্যবর্তী এক সংকটময় অবস্থায় রয়েছে বিশ্ব। এ পরিস্থিতি থেকে উত্তরণের একটি উপায় হতে পারে হরমুজ প্রণালিতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়ে তাতে পূর্ণ সমর্থনের কথাও জানায় চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হলেও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কী প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানিতে সীমাবদ্ধতার মুখে রয়েছে। এ অবস্থায় চীনই দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা, যা ইরানের মোট রপ্তানির বড় অংশ জুড়ে রয়েছে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই