গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজ সংকটে ৪০ দেশের বৈঠক উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:১৮ এএম ২০২৬
হরমুজ সংকটে ৪০ দেশের বৈঠক উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

শুক্রবার আয়োজিত এই বৈঠকে প্রণালিটি পুনরায় চালু করা এবং আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তেহরান কার্যত নিজেদের ছাড়া অন্যান্য দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালির ব্যবহার সীমিত করে রেখেছে। এতে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বহির্গামী জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

এ প্রেক্ষাপটে আয়োজিত বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর নেতারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বজায় রাখা, প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংকট নিরসনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রণালিটি সচল রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগও এই বৈঠকে আলোচনায় আসতে পারে।

এসি/আপ্র/১৭/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই