গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সমুদ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
সমুদ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
ছবি

ছবি সংগৃহীত

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া রোববার পরীক্ষামূলকভাবে সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের ধারাবাহিক অস্ত্র পরীক্ষার মধ্যে এটিই সর্বশেষ ঘটনা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে পূর্ব সাগরের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে।

এ ঘটনার পর সম্ভাব্য আরো উৎক্ষেপণের আশঙ্কায় দক্ষিণ কোরিয়া নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে। একই সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া একের পর এক বিভিন্ন ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র।

বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক পরীক্ষা সিউলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাকে আবারো নাকচ করার ইঙ্গিত দিচ্ছে পিয়ংইয়ং।

গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার আকাশসীমায় বেসামরিক ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়া। সে সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের বোন কিম ইয়ো জং ওই পদক্ষেপকে ‘সৌভাগ্যজনক ও বিচক্ষণ’ হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে চলতি মাসে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন। এর আগে কিম জং–উনও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটির ওপর জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। তবু এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং নিয়মিত অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

 


সানা/ডিসি/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই