গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে ভোটের কারণে তিন দিন সীমান্ত বন্ধ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০৭ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে ভোটের কারণে তিন দিন সীমান্ত বন্ধ
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে উত্তর চব্বিশ পরগনা জেলার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত তিন দিন কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা নির্বাচনী কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়ার জারি করা আদেশ অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে সীমান্ত পারাপারে কঠোর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ভোটারদের ভোট দিতে যাওয়া এবং পচনশীল পণ্য পরিবহনের ক্ষেত্রে বিশেষ অনুমতি দেওয়া হবে।

এই সিদ্ধান্তের ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম এবং যাত্রী পারাপার বন্ধ থাকবে। পাশাপাশি দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমও সোমবার সকাল ৯টা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। ফলে এই সময়ে বাংলাদেশি ও বিদেশি পাসপোর্টধারীরা এই পথে ভারতে প্রবেশ করতে পারবেন না।

ভারতের নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে ভোট।

ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সুপার, কমিশনার, সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের এ নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী নিরাপত্তার স্বার্থে সীমান্ত সিল করার এই পদক্ষেপ সাময়িক হলেও এর প্রভাব পড়ছে দুই দেশের সীমান্তবর্তী বাণিজ্য ও যাত্রী চলাচলে-তবে কর্তৃপক্ষ বলছে, বৃহত্তর নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই