গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ, সীমান্তে কড়াকড়ি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৪৯ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ, সীমান্তে কড়াকড়ি
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।

গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে আজ ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এই ধাপে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ভোট দেবেন প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২ হাজার ৪০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উত্তর ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ অভিমুখী যাতায়াত সীমিত করা হয়েছে। একইসঙ্গে পেট্রাপোল স্থলবন্দর, যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্থলবন্দর, সেখানেও যানবাহন ও মানুষের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

এর আগে প্রথম ধাপের নির্বাচনে প্রায় ৯২ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়েছে ভারতীয় জনতা পার্টি।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৬৮ জন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।...

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা
২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের
২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে ইরানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে