গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতে বিধানসভা নির্বাচন

বুথফেরত জরিপে একাধিক রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:০৬ এএম ২০২৬
বুথফেরত জরিপে একাধিক রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ছবি

আসামে দ্বিতীয় দফার ভোটে রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি দেখা গেছে

ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে বুথফেরত জরিপের ফল প্রকাশ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও সমীক্ষাগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। যদিও অতীতে বহু ক্ষেত্রে এসব জরিপের সঙ্গে চূড়ান্ত ফল মেলেনি, তবু রাজনৈতিক দলগুলো তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আগামী ৪ মে এসব রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ হবে।

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি দেখা গেছে। ভোটগ্রহণ শেষের আগেই অংশগ্রহণের হার প্রায় ৯০ শতাংশে পৌঁছায়, যা প্রথম দফাকেও ছাড়িয়ে যায়। এ রাজ্যে প্রকাশিত ছয়টি সমীক্ষার মধ্যে চারটিতে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও কয়েকটি সংস্থা তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে রেখেছে। সামগ্রিকভাবে অধিকাংশ জরিপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠেছে।

আসামে ১২৬ আসনের বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ৭৪ আসন। একাধিক সমীক্ষায় সেখানে আবারও বিজেপি নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রাখা হয়েছে। বিভিন্ন পূর্বাভাসে এ জোটের আসন সংখ্যা ৮৫ থেকে ১০১-এর মধ্যে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে, যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের আসন ২৩ থেকে ৩৬-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

কেরালার ১৪০ আসনের বিধানসভায়ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সমীক্ষাগুলোতে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফকে সামান্য এগিয়ে রাখা হলেও ক্ষমতাসীন বাম জোট এলডিএফের সঙ্গে ব্যবধান খুব বেশি নয়। বেশিরভাগ পূর্বাভাসে ইউডিএফ ৭০ থেকে ৯০টি আসন এবং এলডিএফ ৪৯ থেকে ৬৫টির মধ্যে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর ২৩৪ আসনের নির্বাচনে ভিন্ন ভিন্ন সমীক্ষায় ভিন্ন চিত্র উঠে এসেছে। কিছু পূর্বাভাসে ডিএমকে নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রাখা হলেও অন্য কয়েকটিতে এআইএডিএমকে-বিজেপি জোটের সম্ভাবনা দেখানো হয়েছে। আবার একটি সমীক্ষায় নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা অভিনেতা বিজয়ের দলের অপ্রত্যাশিত উত্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩০ আসনের বিধানসভা নিয়েও সমীক্ষাগুলোতে প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে। অধিকাংশ পূর্বাভাসে এনডিএ জোটকে এগিয়ে রাখা হলেও বিরোধী জোটের অবস্থানও শক্তিশালী বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সব মিলিয়ে বিভিন্ন রাজ্যে বুথফেরত জরিপে স্পষ্ট কোনো একক প্রবণতা না থাকলেও প্রায় সব ক্ষেত্রেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। তবে প্রকৃত ফল জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনার দিন পর্যন্ত।
সানা/আপ্র/৩০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই