গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় যুদ্ধ শঙ্কা ও প্রস্তুতি জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ২২:৫৭ এএম ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় যুদ্ধ শঙ্কা ও প্রস্তুতি জোরদার
ছবি

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন পর্বতারোহী বাবর আলী -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছে ইরান। সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং পারস্পরিক বক্তব্য-পাল্টাবক্তব্যের মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরান তাদের সংশোধিত নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনা করেন। এর পরপরই সম্ভাব্য নতুন সংঘাতের সতর্কবার্তা দেন ইরানের সামরিক সদর দপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে এবং অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না। তিনি ইরানের সেন্ট্রাল কমান্ড খতম আল-আনবিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরো জোরদার করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আরব উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ইরানি উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করেছে নৌবাহিনী। এ উদ্যোগের লক্ষ্য হিসেবে বলা হয়েছে-জলপথটিকে জাতীয় গর্ব ও শক্তির উৎসে পরিণত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তি চাইলেও তাদের কিছু দাবি গ্রহণযোগ্য নয় এবং দেশটির নেতৃত্ব বিভক্ত অবস্থায় রয়েছে। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ইরান পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে, যুক্তরাষ্ট্র যদি হুমকিমূলক অবস্থান পরিবর্তন করে, তবে তারা কূটনৈতিক আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে একই সঙ্গে দেশটি জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হামলা মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র অনুযায়ী, ইরান ইতোমধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে এবং সম্ভাব্য হামলার ক্ষেত্রে পাল্টা জবাবের পরিকল্পনা নিয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদে তীব্র হামলা চালাতে পারে, যার পর ইসরায়েলও যুক্ত হতে পারে।

এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সঙ্গেও টানাপোড়েনে পড়েছে এবং জার্মানি থেকে পাঁচ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, পারমাণবিক কর্মসূচি এবং সামরিক উত্তেজনা-এই তিন ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে।


সানা/ডিসি/আপ্র/২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পকে কড়া বার্তা দিতে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতি ইরানের
০৩ জুলাই ২০২৬

ট্রাম্পকে কড়া বার্তা দিতে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য ইতিহাসের অন্য...

ইউক্রেন যুদ্ধে হতাহত ২০ লাখ ছাড়াল, রাশিয়ায় ব্যাপক ক্ষতি
০৩ জুলাই ২০২৬

ইউক্রেন যুদ্ধে হতাহত ২০ লাখ ছাড়াল, রাশিয়ায় ব্যাপক ক্ষতি

ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।...

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় নয় ভিক্ষু নিহত
০৩ জুলাই ২০২৬

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় নয় ভিক্ষু নিহত

থাইল্যান্ডে ১১ বছর বয়সী এক শিশুর চালানো পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত নয় জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন।...

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন
০২ জুলাই ২০২৬

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই