গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

মমতার নিযুক্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
মমতার নিযুক্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের আগে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত সকল অবসরপ্রাপ্ত আমলাকে অফিসে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, বুধবার (৬ মে) থেকে তারা আর অফিসে আসতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা লোকভবন থেকে এই নির্দেশনা জারি করেছেন এবং প্রতিটি দফতরের সচিবদের মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। বিভিন্ন দফতরে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন।

এদিকে মঙ্গলবার মুখ্যসচিব সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং কোনো অবস্থাতেই দফতরের বাইরে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় আর্থিক উপদেষ্টাদেরও সক্রিয় ভূমিকা রাখতে এবং নথির তালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে।

উল্লেখ্য গত সোমবারের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে বিজেপি নিরঙ্কুশ জয় পেয়েছে।অন্যদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হয়েছে। আগামী ৯ মে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।


সানা/ডিসি/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সাল...

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
১৯ মে ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহা...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্য...

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
১৯ মে ২০২৬

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে