গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

এক রাতে ৪০ জনের কুপ্রস্তাব পেলেন নারী পুলিশ কমিশনার!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০২:৫৩ এএম ২০২৬
এক রাতে ৪০ জনের কুপ্রস্তাব পেলেন নারী পুলিশ কমিশনার!
ছবি

ছবি সংগৃহীত

ভারতের হায়দরাবাদে নারী নিরাপত্তার বাস্তব চিত্র জানতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন সুমতি। গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মাত্র তিন ঘণ্টায় প্রায় ৪০ জনের কাছ থেকে কুপ্রস্তাব ও হয়রানির শিকার হন তিনি। ঘটনাটি ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১ মে মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর নারী নিরাপত্তার বাস্তব পরিস্থিতি যাচাইয়ে মাঠে নামেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত কোনো নিরাপত্তা ছাড়াই থানার কাছের একটি বাসস্ট্যান্ডে অবস্থান করেন।

সাধারণ পোশাকে থাকায় উপস্থিত কেউ বুঝতে পারেননি তিনি একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। এই সময়ের মধ্যে প্রায় ৪০ জন পুরুষ তার সঙ্গে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে নেশাগ্রস্ত ব্যক্তি, তরুণ ও শিক্ষার্থীও ছিলেন বলে জানান কমিশনার।

তিনি বলেন, অনেকেই প্রথমে স্বাভাবিকভাবে কথা শুরু করলেও পরে আচরণ অশালীন হয়ে ওঠে। শুধু অভিযোগের ভিত্তিতে নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করতেই তিনি এই উদ্যোগ নেন।

অভিযানের পর কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলা না করে তাদের থানায় ডেকে কাউন্সেলিং করানো হয় এবং নারীদের প্রতি সম্মানজনক আচরণের বিষয়ে সতর্ক করা হয়।

কমিশনার সুমতির মতে, শুধু শাস্তি নয়, সামাজিক মানসিকতার পরিবর্তনও জরুরি। তার এই অভিযানের অভিজ্ঞতার ভিত্তিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বাড়ানো এবং বিশেষ পুলিশি টহল দল ‘শি টিম’-এর কার্যক্রম আরো জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগেও কাজিপেট রেলওয়ে স্টেশন এলাকায় কর্মরত থাকাকালে একই ধরনের ছদ্মবেশী অভিযান চালিয়েছিলেন তিনি। স্থানীয় নারীদের মধ্যে তার এই পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এসি/আপ্র/০৯/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ
০৩ জুলাই ২০২৬

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাং...

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক
০৩ জুলাই ২০২৬

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক

জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে...

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
০৩ জুলাই ২০২৬

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকছে...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন
০৩ জুলাই ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই