গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাকে নিয়ে ঘুরলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ১৩:০৫ এএম ২০২৬
মাকে নিয়ে ঘুরলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি
ছবি

মাকে নিয়ে ঘুরলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি

মা দিবসকে ঘিরে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, মা-বাবাকে নিয়ে ঘুরলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি। এমন উদ্যোগের ফলে কর্মীদের জন্য মা–বাবার সঙ্গে সময় কাটানো এখন এক বিশেষ সুযোগে পরিণত হয়েছে।

ভারতের দিল্লিভিত্তিক এক মার্কেটিং ও জনসংযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজত গ্রোভার ঘোষণা দিয়েছেন, কর্মীরা যদি মা–বাবাকে নিয়ে তিন দিনের জন্য ঘুরতে যান, তাহলে তারা পাবেন তিন দিনের বেতনসহ ছুটি এবং অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতা।

শনিবার (৯ মে) এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে রাজত গ্রোভার বলেন, আধুনিক জীবনের ব্যস্ততায় মানুষ মা–বাবার সঙ্গে সময় কাটাতে ভুলে যায়। অনেকেই তাদের স্বপ্ন, চাওয়া বা শারীরিক অবস্থার খোঁজও ঠিকভাবে রাখেন না।

তিনি আরো বলেন, কর্মীদের উচিত মা–বাবাকে জিজ্ঞেস করা তারা কোথায় যেতে চান, কী খেতে পছন্দ করেন। এরপর তাদের সেই ইচ্ছা পূরণ করে তিন দিনের একটি ভ্রমণের ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানটি দেবে বেতনসহ ছুটি এবং ১০ হাজার রুপি ভাতা।

ভিডিওতে তিনি উল্লেখ করেন, এটি ছোট একটি উদ্যোগ হলেও এর মাধ্যমে পরিবারে সম্পর্ক আরো গভীর হবে। ব্যস্ত জীবনে বাবা–মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশের সুযোগ তৈরি হবে।

ভিডিওটি প্রকাশের পর অনেকে এই উদ্যোগের প্রশংসা করেন। কেউ বলেন, এমন চিন্তাধারা বর্তমান করপোরেট জগতে খুবই বিরল। আবার কেউ মনে করেন, এই ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রের পরিবেশ আরও মানবিক ও ইতিবাচক করে তুলতে পারে।

তাই মা দিবস উপলক্ষে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ এখন নেট দুনিয়ায় প্রশংসার কেন্দ্রবিন্দুতে।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই