গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিজেপি সরকারের নোটিশ জারি

পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু-মহিষ জবাই করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ২০:৩০ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু-মহিষ জবাই করা যাবে না
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি ছাড়া কোনো গরু-মহিষ জবাই করা যাবে না বলে নোটিশ জারি করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।


বৃহস্পতিবার (১৪ মে) সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, শুভেন্দু অধিকারীর সরকার এক্ষেত্রে ১৯৫০ সালের বেঙ্গল আইন ও ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করেছে। তারা বলেছে, সার্টিফিকেট ছাড়া গরু-মহিষ জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। 

 

আর এ সার্টিফিকেট দেবেন পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি। সঙ্গে সার্টিফিকেটে সরকারি ভেটেনারি কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে। কেউ যদি গরু-মহিষ জবাইয়ের অনুমতি নিতে চান তাহলে তাকে প্রমাণ দিতে হবে তার পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং এটির কর্ম ও প্রজনন ক্ষমতা আর নেই। 

 

এরপর বিষয়টি লিখিত আকারে উল্লেখ করে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। তবে কোনো পশু যদি বয়সের ভারে আর চলাফেরা না করতে পারে, আঘাতপ্রাপ্ত হয়, অঙ্গবিকৃতি ঘটে অথবা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয় তাহলে সার্টিফিকেট নিয়ে ১৪ বছর হওয়ার আগেই এটি জবাই করা যাবে।

 

 

পশ্চিমবঙ্গ সরকার রাস্তার ধারের সব কসাইখানাও বন্ধ করার নির্দেশ দিয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা অথবা স্থানীয় প্রশাসনের ঠিক করা কসাইখানায় গরু ও মহিষ জবাই করা যাবে।

যদি কেউ অনুমতি ছাড়া পশু জবাই করেন তাহলে ১৯৫০ সালের আইন অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড অথবা এক হাজার রুপি অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

 

যদি পৌরসভার প্রধান ও পঞ্চায়েতের সভাপতি ফিটনেস সার্টিফিকেট না দেন তাহলে পশুর মালিক বা কসাই ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। সূত্র: ইকোনোমিক টাইমস

ডিসি/আপ্র/১৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই