গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উপহার রেখে খালি হাতে কেন চীন ছাড়লেন ট্রাম্প

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ২০:১৭ এএম ২০২৬
উপহার রেখে খালি হাতে কেন চীন ছাড়লেন ট্রাম্প
ছবি

ট্রাম্পের সফর শেষে ফেরার আগে প্রতিনিধিদল চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, ল্যাপেল ব্যাজ, আমন্ত্রণপত্রসহ বিভিন্ন স্মারক সামগ্রী সঙ্গে না নিয়ে সেগুলো ফেলে দেন -ছবি সংগৃহীত

নিরাপত্তা ও সাইবার ঝুঁকি এড়াতে চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সফরসঙ্গীরা বেইজিং থেকে পাওয়া সব উপহার ফেলে দিয়ে খালি হাতেই দেশে ফিরেছেন বলে জানা গেছে।

সফর শেষে ফেরার আগে প্রতিনিধিদল চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, ল্যাপেল ব্যাজ, আমন্ত্রণপত্রসহ বিভিন্ন স্মারক সামগ্রী সঙ্গে না নিয়ে সেগুলো ফেলে দেন। এমনকি এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে বিমান সিঁড়ির নিচের বর্জ্যপাত্রে সেগুলো ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধিদলের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসও নিরাপত্তাজনিত কারণে সফরের আগেই যুক্তরাষ্ট্রে রেখে যাওয়া হয়। চীনে অবস্থানকালে তারা সীমিত ব্যবহারের জন্য অস্থায়ী বা বার্নার ফোন ব্যবহার করেন।

বিশেষজ্ঞদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সাইবার নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তি–সংক্রান্ত উদ্বেগের কারণেই এ ধরনের কঠোর সতর্কতা নেওয়া হয়। সফর শেষে সেই ফোনগুলোও ব্যবহার অনুপযোগী করে ফেলা হয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বিদেশ সফরে বিশেষ করে সংবেদনশীল দেশগুলোতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসছে। তাদের মতে, এসব ডিভাইসের মাধ্যমে তথ্য চুরি বা নজরদারির ঝুঁকি থাকে।

চীন সফরকে ঘিরে তাই আগেভাগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার অংশ হিসেবেই উপহার ও অস্থায়ী যোগাযোগ সরঞ্জাম ফেলে দেওয়ার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সানা/ডিসি/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই