গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৭ মে ২০২৬

মেনু

দুই পা ছাড়াই এভারেস্ট জয়ে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ০০:০৭ এএম ২০২৬
দুই পা ছাড়াই এভারেস্ট জয়ে বিশ্বরেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন রুশ পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধুমাত্র দুই হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পা-বিহীন ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে বুধবার (২০ মে) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

ঐতিহাসিক এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।

নিজের পোস্টে নাবিয়েভ জানান, নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি শৃঙ্গে পৌঁছান। এই অর্জন তিনি তার অনুসারী ও সমর্থকদের উৎসর্গ করেছেন।

তিনি লেখেন, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধু আমার দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। যতক্ষণ জীবিত আছেন, লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত লড়ুন। কারণ এর মূল্য আছে।

এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুকে নাবিয়েভের সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফলভাবে এভারেস্ট জয় করে বর্তমানে বেস ক্যাম্পে ফিরছেন এই রুশ অভিযাত্রী।

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে রুস্তাম নাবিয়েভ তার দুই পা হারান। তবে সেই দুর্ঘটনায় ভেঙে না পড়ে তিনি নিজের পুনরুদ্ধারের লড়াইকে পর্বতারোহণ ও বহিরাঙ্গণ অভিযানের অনুপ্রেরণায় পরিণত করেন।

তার এই অসাধারণ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই তাকে সাহস, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। একজন মন্তব্য করেন, অসম্ভব বলে কিছু নেই। মানুষের ভেতরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

এসি/আপ্র/২২/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইরানে ফের মার্কিন হামলা
২৬ মে ২০২৬

ইরানে ফের মার্কিন হামলা

ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার...

হরমুজ খুললে পারমাণবিক আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র
২৫ মে ২০২৬

হরমুজ খুললে পারমাণবিক আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়, তবে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে অত্যন্ত গুরুত্বসহকারে আলো...

ভারতের তেলেঙ্গানায় তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু
২৫ মে ২০২৬

ভারতের তেলেঙ্গানায় তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু

টানা তীব্র তাপপ্রবাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত কয়েক দিনে অন্তত ষোলো জনের মৃত্যু হয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও চুক্তি অনিশ্চিত
২৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও চুক্তি অনিশ্চিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় বিভিন্ন বিষয়ে সমঝোতা হলেও এখনই কোনো চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই